জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট এ, বি, সি, ডি ও ই-এর দ্বিতীয় মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৩ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://jnuadmission.com) থেকে ফি জমা দিতে পারবেন।
এ ছাড়া ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি ফি
বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত, নাট্যকলা ও চারুকলা বিভাগে ব্যবহারিক ফিসহ ১২ হাজার ৬৩০টাকা। বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ১০ হাজার ৬৩০ টাকা।
বিজ্ঞাপন
ডিন অফিসে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড; অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম; ২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ের এই ভর্তি কার্যক্রম শেষে আগামী ৪ মার্চ তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
প্রতিনিধি/এফএ

