রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধা

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তরসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

একইসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিসাস), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল এবং ইউট্যাব জবি’র পক্ষ থেকেও পৃথকভাবে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, জকসু ও হল শিক্ষার্থী সংসদ স্ব-স্ব ব্যানারে জবি ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, শিক্ষক সমিতি, সাদা দল, ইউট্যাব জবি, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সেবামূলক সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর