বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রমজানে বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান, বৃহস্পতিবার থেকে ছুটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

রমজান মাসে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
রমজান মাসে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ । ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।


বিজ্ঞাপন


রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। উচ্চ আদালত থেকে এ নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার। এতে রমজানের শুরু থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন ছুটির কথা উল্লেখ করা হয়েছে।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর