মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

Imran
নিহত জবি শিক্ষার্থী ইমরান নাবিল। ছবি- সংগৃহীত

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ওই শিক্ষার্থীর নাম ইমরান নাবিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান।

তিনি বলেন, ‘গেন্ডারিয়ার ধুপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, খবর পেয়ে তারা থানায় যান। ইমরান আরও দুজনের সঙ্গে মেসে থাকতেন। তবে অন্য দুজন নির্বাচনের কারণে বাড়িতে যাওয়ায় তিনি একাই কক্ষে ছিলেন।


বিজ্ঞাপন


এর আগে গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবা সুলতানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

অর্থাৎ চলতি বছরের প্রথম দুই মাসে এ পর্যন্ত তিনজন শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর