বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

জবি বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন ড. আলী নূর

বিশ্ববিদ্যায় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

jagannath university 2
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন ধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


অফিস আদেশে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ডিনের মেয়াদ আগামী ৬ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরকে পরবর্তী দুই বছরের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।’

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এই আদেশে আরও বলা হয়, ‘এ আদেশ ৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।’

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর