সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জবি ভর্তি: বিষয় পছন্দক্রমের সময়সূচি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

ju
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। এই কার্যক্রম চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (১ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-তে অংশগ্রহণকারী যেসব পরীক্ষার্থী ন্যূনতম ২০ শতাংশ নম্বর, অর্থাৎ ৭২ নম্বরের মধ্যে ১৪.৪ নম্বর অর্জন করেছেন, তারা বিষয় পছন্দক্রম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।


বিজ্ঞাপন


এ ছাড়া ইউনিট ‘ই’-এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের এমসিকিউ অংশে কমপক্ষে ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। নির্ধারিত এই শর্ত পূরণকারী পরীক্ষার্থীরাই কেবল বিষয় পছন্দক্রম জমা দেওয়ার সুযোগ পাবেন।

JU

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যোগ্য পরীক্ষার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনের মাধ্যমে বিষয় পছন্দক্রম জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম পূরণ না করলে পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।

এম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর