আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি কার্যকর হচ্ছে।
নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনকালে সারা দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট চার দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ে ছুটির আওতায় থাকবেন। নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এম/ক.ম

