সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইউজিসির স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

ইউজিসির স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণা
ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) স্থগিত হওয়া সহকারী সচিব ও সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার (এমসিকিউ) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

সোমবার (১২ জানুয়ারি) ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম এ তথ্য জানান।

এদিকে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের জন্য সংশোধিত আসন বিন্যাস ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে (www.ugc.gov.bd) প্রকাশ করা হয়েছে। 

গত ৮ জানুয়ারি এই আসন বিন্যাস ইউজিসির ওয়েবসাইটে আপলোড করা হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর