বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবির সহকারী অধ্যাপক আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বশেমুরবিপ্রবি 
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবির সহকারী অধ্যাপক আহত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নব বিনতে হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রিকশায় যাতায়াতের সময় পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে আহত হন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু। আহত শিক্ষকের মায়ের বরাত দিয়ে তিনি জানান, জয়নব বিনতে হোসেন রিকশায় যাওয়ার সময় পেছন থেকে একটি বাইক এসে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আঘাত পান। তবে তিনি পুরোপুরি সুস্থ হলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তার দ্রুত সুস্থতা কামনায় বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর