মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘কমিশন ছাত্রদলের পক্ষ নিয়েছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

JU news
ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। ছবি: ঢাকা মেইল

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি, নির্বাচন কমিশন ছাত্রদলের পক্ষ নিয়েছে- এমন অভিযোগ তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘ইংরেজি বিভাগে ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি দিচ্ছিল। এটা আচরণ বিধির লঙ্ঘন বলে তাদের অবহিত করি কিন্তু তখন তারা প্রার্থীদের ওপর মারার জন্য চড়াও হয়ে এগিয়ে আসেন। দর্শন বিভাগে আমাদের এজেন্টের সাথেও একই ঘটনা ঘটেছে। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। নির্বাচন কমিশন ছাত্রদলের পক্ষপাতী করছে। নির্বাচন সুষ্ঠুভাবে ওঠাতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।’ 

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের ভাইয়েরা প্রথম থেকে প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করে। আমাদের যে ভাইয়েরা স্লিপ দিচ্ছিলেন তাদের হেনস্তা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা করা হয়। পদার্থ বিজ্ঞান বিভাগে নারী শিক্ষার্থীদের থেকে শিবিরের স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগে দিতে থাকে। আমাদের এজেন্ট বাধা দিলে কেন্দ্রের ভেতরেই তাকে মারতে আসে।’

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর