মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামিয়া গহরপুরে শিক্ষকতার পাঁচ দশক, দুই শিক্ষকের সম্মাননা বৃহস্পতিবার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

teacher
‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠান বৃহস্পতিবার। ছবি: সংগৃহীত

আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া গহরপুরের দুজন শিক্ষক শিক্ষকতার মহান পেশায় অর্ধশত বছর পূর্ণ করেছেন। কীর্তিমান এই দুই শিক্ষকের সম্মানে জামিয়া আয়োজন করেছে ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জামিয়ার মাঠে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


সম্মাননায় ভূষিত হবেন: মাওলানা মনির উদ্দিন (দত্তপুরী হুজুর) ও হাফিজ শামসুল ইসলাম (রতনপুরী হুজুর)।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে আগমন করবেন আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আযহার মাদানী এবং বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

আরও পড়ুন

জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ অনুষ্ঠিত

আমিরাতে মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরীকে সংবর্ধনা

এছাড়াও শিক্ষকদ্বয়ের হাতগেড়া প্রবীণ শাগরেদবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা জানান, একই প্রতিষ্ঠানে ধারাবাহিক সুদীর্ঘ পাঁচ দশক শিক্ষকতার ইতিহাস অনেকটা বিরল। দেশের প্রখ্যাত শায়খুল হাদিস, বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর বিরল সেই উদাহরণ স্থাপন করেছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর