শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

শীতের ছুটি যোগ হয়ে ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

ঢাবি দিবসে অংশগ্রহণ করবে না শিক্ষক সমিতি

ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা শেষ হলে ১৬ দিনের শীতকালীন ছুটিও বহাল থাকবে। এর সঙ্গে আরও দুদিন ছুটি যুক্ত করে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এরপর ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মের বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র-শনিবারের ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হবে ২৮ ডিসেম্বর। সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।


বিজ্ঞাপন


বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংগযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে ডিনস কমিটির সভায়। ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিখন ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসগুলো ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলো শুরুর সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগগুলো পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।

গত ২১ নভেম্বর দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় ঢাকা বিশ্বাবদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর আসে। পরদিন আরো তিন দফা ভূমিকম্পে আতঙ্ক আরো বাড়ে। এ অবস্থায় আতঙ্কে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২৩ নভেম্বর সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করায় ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর কথা ছিল। 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর