মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা কলেজকে হারিয়ে বিতর্কে বিজয়ী ইডেন কন্যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

eden
ছবি- ঢাকা মেইল

দেশের বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হলেন তারা।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বিতর্কের বিষয় ছিল- ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ’। প্রতিযোগিতায় সরকারি দলের ভূমিকা পালন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। এতে অংশগ্রহণ করেন ঢাকা কলেজের শিক্ষার্থী জিহাদ হোসাইন, ওমর ফারুক ও রবিউল চোকদার, সহযোগী বক্তা হিসেবে ছিলেন মো. মিজানুর রহমান ও আব্দুল্লাহ আহমেদ।

প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে ছিল ইডেন মহিলা কলেজ ডিবেটিং সোসাইটি। এতে অংশগ্রহণ করেন ইডেনের শিক্ষার্থী মাসনুন নাবিলাহ আলম, প্রভাতী নুর ও সুমাইয়া সুহা, সহযোগী বক্তা হিসেবে ছিলেন সামিরা লিজা ও সাদিয়া মাসুদ রিয়া।

বিজয়ী হওয়ার পর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, এই জয় আগামী দিনের জন্য অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিতর্কের মতো সৃজনশীল কাজে যুক্ত হওয়া জরুরি। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাভাবনা ও আত্মপ্রকাশের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরনের সভাপতিত্বে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।


বিজ্ঞাপন


এসএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর