বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট’
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট’। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকার সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট’ আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন। এতে অংশগ্রহণ করবে ৩২টি দল।

শুক্রবার (২৮ নভেম্বর) সংগঠনটির শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতর তথ্য অনুযায়ী, উদীয়মান ফুটবলারদের নিয়ে ছোট কোর্টে  খেলা দ্রুতগতির এই ফুটবল টুর্নামেন্টের প্রথম সিজনে মোট ৩২টি দল অংশ নেবে। দল নিবন্ধনের জন্য ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন ফরম উন্মুক্ত করা হয়েছে। শুধুমাত্র প্রথম বর্ষের পুরুষ শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। দলের হয়ে কেবল টিম লিডার বা ক্যাপ্টেনকেই কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

টুর্নামেন্টের সময়সূচি ও নিয়মনীতি

আগামী ২৫–২৬ ডিসেম্বর  ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট – সিজন ১’। খেলাটি ফুটসালের নিয়মে ছোট মাঠে পাঁচজনের দল নিয়ে অনুষ্ঠিত হলেও দলগুলো ১১ জন করে খেলোয়াড় মাঠে নামাতে পারবে, সঙ্গে থাকবে রোলিং সাব ব্যবস্থায় চারজন বদলি খেলোয়াড়। প্রতিটি ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে ১০+২+১০ মিনিট।

খেলায় ফেয়ার প্লে নিশ্চিত করতে হলুদ ও লাল কার্ডের নিয়ম প্রযোজ্য থাকবে। লাল কার্ড পাওয়া খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবে। নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না হলে প্রতিপক্ষ দল ওয়াকওভার পাবে। ম্যাচ পরিচালনা করবেন অভিজ্ঞ রেফারিরা, এবং তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।


বিজ্ঞাপন


গ্রুপিং, পয়েন্ট টেবিল ও নক-আউট পর্ব

৩২টি দলকে চারটি করে মোট আটটি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক দল গ্রুপে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। জয়, ড্র এবং পরাজয়ের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হবে। সমান পয়েন্টের ক্ষেত্রে গোল পার্থক্য বা সর্বোচ্চ গোল সংখ্যা বিবেচিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। কোনো ম্যাচ ড্র হলে ফল নির্ধারণ করা হবে পেনাল্টি শুটআউটে।

প্রাইজমানি ও অন্যান্য সুবিধা

চ্যাম্পিয়ন দল পাবে ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে দেওয়া হবে ১০ হাজার টাকা প্রাইজমানি। প্রতিটি দলের রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে দুই হাজার টাকা। টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকে আয়োজকদের পক্ষ থেকে জার্সি সরবরাহ করা হবে। খেলোয়াড়দের নিজ নিজ ট্রাউজার ও অ্যাঙ্কলেট পরে মাঠে নামতে হবে। এছাড়া যেকোনো অসদাচরণের ক্ষেত্রে টেকনিক্যাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য মেডিকেল জোন ছাত্রশিবিরের ফেসবুক পেজে শেয়ার করা নির্ধারিত কিউআর কোড স্ক্যান করতে হবে।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর