বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক ও ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমন্বয় সভায় সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক ও ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয় আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর; এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশ নেন।
বিজ্ঞাপন
এমআইকে/এআর

