বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

সড়ক থেকে নন-এমপিওভুক্ত শিক্ষকদের সরালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

সড়ক থেকে নন-এমপিওভুক্ত শিক্ষকদের সরালো পুলিশ
রাজধানীর সড়ক থেকে বুধবার আন্দোলনরত নন-এমপিওভুক্ত শিক্ষকদের সরালো পুলিশ। ছবি: ঢাকা মেইল

এমপিওভুক্ত করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির পর যমুনা ঘেরাওয়ের জন্য পদযাত্রা শুরু করেছিলেন ননএমপিওভুক্ত শিক্ষকরা। আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার পর ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’এর ব্যানারে পদযাত্রার শুরু করলে তাদের রাস্তায় আটকে দেওয়া হয়। পরে সড়কে অবস্থান শুরু করলে তাদের সরিয়ে দেয় পুলিশ। তবে দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
 
আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জাতি গঠনে অবদান রাখছি। কিন্তু সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মানবেতর জীবনযাপন করছি। কেউ দেখার নেই।
 
শিক্ষকরা বলেন, আমরাও তো মানুষ। দেশের নাগরিক। কিন্তু এক দেশের দুই নীতি এটা সহ্য করার মতো নয়। এবার আমরা দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় করেই ছাড়বো।
 
দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা গত ২৪ দিন ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছে।
 
এএসএল/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর