মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

ntrca
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি ডিসেম্বরের প্রথম দিকের পরিবর্তে শেষ দিকে হতে পারে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


সূত্র জানিয়েছে, শূন্য পদের তথ্য সংগ্রহ ২৮ নভেম্বর শেষ হবে। এরপর তিন দিন অর্থাৎ ১ ডিসেম্বর পর্যন্ত সংশোধন করা যাবে। তথ্য যাচাই-বাছাই ও ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন না হলে ডিসেম্বরের প্রথম দিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে গেছে এবং এটি ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে প্রকাশ করা হবে।

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া প্রায় পাঁচ হাজার প্রার্থী যোগদান করেননি। এনটিআরসিএ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত শূন্য পদ ও এই অপ্রাপ্ত পদগুলো নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর