মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ড ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ‌তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে জিয়া হলের পার্শ্বে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পেছনে জিয়া হলের পাশের অংশে হঠাৎ আগুন দেখা দেয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ধোঁয়া উঠতে দেখেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে কয়েকজন প্রত্যক্ষদর্শী ধারণা করেন, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌ চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। ‌ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিটগুলো।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।


এম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর