বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৫ এএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

অনলাইনে আবেদন শুরু হবে আজ বিকেল ৪টা থেকে চলবে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা, যা সংশ্লিষ্ট কলেজে ৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।


বিজ্ঞাপন


ভর্তি পরীক্ষা এমসিকিউ ভিত্তিক হবে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আলাদা ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না। প্রাথমিক ভর্তি ফলাফলের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএ যুক্ত করে ২০০ নম্বরের মেধাতালিকা তৈরি হবে।

যোগ্যতার শর্ত

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায়: এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.০, এইচএসসিতে ২.০, দুই পরীক্ষার মোট জিপিএ ৪.৫০।

বিজ্ঞান ও কারিগরি শাখায়: এসএসসিতে ২.২৫, এইচএসসিতে ২.০, সম্মিলিত জিপিএ ৪.৭৫।


বিজ্ঞাপন


শুধুমাত্র এসএসসি ২০২২ ও ২০২৩ এবং এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

প্রবেশপত্র পরীক্ষা ৭ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং কেন্দ্রে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড বাধ্যতামূলক। মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসা যাবে না।

ও-লেভেল, এ-লেভেল বা বিদেশি বোর্ডের শিক্ষার্থীদেরও ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। খেলোয়াড়, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শিক্ষক-কর্মচারীর সন্তানদের জন্য কোটা আবেদন করতে হলে প্রাসঙ্গিক সত্যায়িত সনদপত্র জমা দিতে হবে।

আগের শিক্ষাবর্ষে (২০২৪-২৫) ভর্তি থাকা শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষে ভর্তি হলে পূর্বের ভর্তি বাতিল করতে হবে।

ভর্তি ফল ধাপে ধাপে প্রকাশ হবে—প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা (শূন্য আসনের ভিত্তিতে), কোটা তালিকা এবং রিলিজ স্লিপের মাধ্যমে। তৃতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে না। ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট বা এসএমএসে জানা যাবে।

ফি

প্রাথমিক আবেদন: ১,০০০ টাকা

রেজিস্ট্রেশন: ১,১৩০ টাকা

ভর্তি বাতিল: ৭০০ টাকা

ভর্তি পুনর্বহাল: ১,০০০ টাকা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রমের নিয়মাবলিতে প্রয়োজনে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর