রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জবির ক্লাস-পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

JU
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। 


বিজ্ঞাপন


একই সঙ্গে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবনগুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ৩০ তারিখ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

জকসু নির্বাচনের বিষয়ে উপাচার্য বলেন, ‘জকসু কার্যক্রম চলমান থাকবে। তারপরও আগামীকাল (সোমবার) প্রার্থীদের নিয়ে তাদের মতামত জানার জন্য নির্বাচন কমিশন বসবে।’


বিজ্ঞাপন


এর আগে শনিবার (২২ নভেম্বর) ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর