শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

প্রাথমিক শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

প্রাথমিক শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রাথমিক শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগে তিন দফা দাবিতে শান্তিপূর্ণ কলম সমর্পণ কর্মসূচি চলাকালে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিচার্জে বহু শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে এবং নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারের ক্ষতিপূরণসহ আহতদের রাষ্ট্রীয় সুচিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক নেতারা। 

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


এ সময় বক্তারা অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য ঘোষিত ১০ম গ্রেডসহ তিন দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক মোঃ আবুল কাশেম। সঞ্চালনা করেন মুহাম্মদ মাসূনুর রহমান ও মুক্তি মালেক।

শুভেচ্ছা বক্তব্য দেন আরেক আহ্বায়ক খাইরুন নাহার লিসি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন আহ্বায়ক মোহাম্মদ শামদুদ্দীন মাসুদ। আরও বক্তব্য রাখেন আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার উল্যা, বিজয় কর্মকার, মোহাম্মদ মতিয়ূর রহমান, জাহিদুর রহমান গগন, মিজানুর রহমান, নিজাম উদ্দিন মজুমদার, নিগার সুলতানা, হাবিব উল্যা, শায়লা আক্তার, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, বন্যা শরিফা।

নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের স্বামী ডি. এম. সোলায়মান এবং গুরুতর আহত শিক্ষক হারুনূর রশিদ, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, বোরহান উদ্দিন, লুৎফর রহমান শামীম, শাহ আলম, রিয়াদুল, শাহীনুজ্জামান, রেশমা পারভীন, সাজেদুল হক বাবুলসহ বহু শিক্ষকও ঘটনার বর্ণনা দিয়ে দ্রুত ন্যায়বিচার ও দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এম/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর