মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সে দক্ষিণ এশিয়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

du
ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ২০২৬ সালের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে বিশ্বের ৯১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ৫২তম স্থান অর্জন করেছে।

দ্বিতীয়বারের মতো প্রকাশিত টিএইচই র‍্যাংকিংয়ে বাংলাদেশের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। র‍্যাংকিংয়ে ভারতের সাভেথা ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সেস ৫৭তম অবস্থানে রয়েছে।


বিজ্ঞাপন


র‍্যাংকিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩০১-৩৫০, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩৫১-৪০০, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৪০১-৫০০, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০১-৬০০, খুলনা বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০ অবস্থানে রয়েছে। এছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে রিপোর্টার হিসেবে স্থান পেয়েছে।

টিএইচই বিশ্ববিদ্যালয়গুলোর অবদান তিনটি দিক থেকে মূল্যায়ন করে—ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা ও প্রচার) এবং আউটপুট (প্রকাশনা, গবেষণার মান ও খ্যাতি)। এই মূল্যায়নে ১১টি কর্মক্ষমতার সূচক বিবেচিত হয়।

এবারের র‍্যাংকিংয়ে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে যুক্তরাষ্ট্রের ২৭টি এবং ভারতের ১৩টি বিশ্ববিদ্যালয়ের।

এম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর