মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তা’মীরুল মিল্লাত মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

T
তা’মীরুল মিল্লাত মাদরাসা। ফাইল ছবি

তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) মিল্লাতের টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু থেকে কামিল পর্বের সব পাঠদান কার্যক্রম ও আলিম দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

নোটিশের আলোকে অন্যান্য নির্ধারিত সব কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর