সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪ দফা দাবিতে উত্তাল তামীরুল মিল্লাত মাদরাসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

৪ দফা দাবিতে উত্তাল তামীরুল মিল্লাত মাদরাসা
৪ দফা দাবিতে উত্তাল তামীরুল মিল্লাত মাদরাসা। ছবি: সংগৃহীত

পরীক্ষার ফি কমানোসহ চার দফা দাবিতে উত্তাল আন্দোলনরত টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মাদরাসা ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, মাদরাসায় পরীক্ষাগুলোর ফি, আবাসন ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে শিক্ষকদের নজরে নেই। তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। সব দাবি না মানা হলে সামনের পরীক্ষা বর্জন করবো।


বিজ্ঞাপন


এদিকে বিক্ষোভের শিক্ষকদের মারধরে শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, তামীরুল মিল্লাত ছিল জাতি গড়ার কারিগর এখন তা দালালদের আখড়া হয়েছে। শিক্ষকরা এখানে ভাত ব্যবসায় নেমেছেন, কোচিং ব্যবসায় শুরু করেছেন। কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে তা না দেখে শিক্ষকরা ব্যবসায় মত্ত রয়েছেন।

তারা আরও জানান, দাবি নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছিলাম, তিনি কোনো পদক্ষেপ নেননি। আমাদের পরীক্ষার ফি সাধ্যের মধ্যে নেই। ফি কমাতে হবে।

এএসএল/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর