মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তিন দিনের কর্মবিরতিতে ঢাকার সাত কলেজে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

তিন দিনের কর্মবিরতিতে ঢাকার সাত কলেজে শিক্ষকরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ও ক্লাস শুরুর বিজ্ঞপ্তির প্রতিবাদে তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সাত কলেজ শিক্ষকরা। ফলে কলেজগুলোতে কোনো শ্রেণি কার্যক্রম হচ্ছে না। 

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এই কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পাবলিক পরীক্ষাগুলো এ কর্মসূচির আওতামুক্ত রয়েছে।
 
শিক্ষকরা বলছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ও ক্লাস শুরু করা নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিটি আইনসিদ্ধ নয়। এই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও ক্লাস শুরু প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নেই। আমরা এর প্রতিবাদ জানাই।
 
এর আগে গতকাল সোমবার বিসেএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) সমকক্ষ কোন প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসকের কার্যালয়ের প্রশাসক কর্তৃক গত ১৬ নভেম্বর জারিকৃত বিজ্ঞপ্তিতে উল্লিখিত "২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের নিশ্চায়ন প্রক্রিয়া ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ২৩ নভেম্বরের মধ্যে ক্লাস শুরু করতে হবে, এমন নির্দেশনা জারি করা হয়।
 
এ প্রেক্ষিতে গতকাল সোমবার সাত কলেজের শিক্ষকরা ঢাকা কলেজ অডিটোরিয়ামে এক জরুরি সভায় মিলিত হন। সভায় উপস্থিত শিক্ষকরা একমত পোষণ করেন যে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে জারিকৃত ভর্তি ও শ্রেণি কার্যক্রম শুরু করার বিজ্ঞপ্তিটি আইনসিদ্ধ নয়। এছাড়া অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ার আগেই এই বিজ্ঞপ্তি বিভিন্ন আইনি জটিলতা তৈরি করতে পারে। 


বিজ্ঞাপন


সাত কলেজের শিক্ষকরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমে বিধিবদ্ধভাবে সরকারি কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনরত বিধায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিশ্চায়ন ও ক্লাস শুরু প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নেই বলে সবাই মতামত দেন। এ ছাড়া সভার সব সদস্য দ্রুততম সময়ে সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুণ্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করে সমস্যার সন্তোষজনক ও স্থায়ী সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করেন।
 
এএসএল/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর