মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ধানমন্ডি ৩২ এ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হল করা গেলে খেলা শেষ: ফাইয়াজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

ধানমন্ডি ৩২ এ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হল করা গেলে খেলা শেষ: ফাইয়াজ
আবরার ফাইয়াজ (ফাইল ছবি)

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের হল করা গেলে খেলা শেষ বলে মন্তব্য করেছেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মতামত দেন।

আবরার ফাইয়াজ বলেন, ‘আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫ শতাংশ ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব। যতদিন না ধানমণ্ডি ৩২ মাটির সমান হবে ততদিন দুই-একটা আওয়ামী দেশবিরোধী প্রেতাত্মা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনী করতে থাকবে।’ 

7444
আবরার ফাইয়াজ (ফাইল ছবি) 

 

ফাইয়াজ বলেন, ‘যদি এবারই সমান করতে পারেন ভালো হয়, নাহলে বাংলাদেশের মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা যতদিন দাঁড়িয়ে থাকবে, সমস্যা করতে থাকবেই। সবচেয়ে ভালো হবে ওইখানে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের হল করে দেওয়া গেলে, খেলা শেষ একেবারেই তখন।’

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। যার রায় দেওয়া হবে আজ সোমবার।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর