শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সোলার সিস্টেমের জন্য কোন ধরনের ব্যাটারি সবচেয়ে ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

সোলার সিস্টেমের জন্য কোন ধরনের ব্যাটারি সবচেয়ে ভালো?
সোলার সিস্টেমের জন্য কোন ধরনের ব্যাটারি সবচেয়ে ভালো?

বাড়ির ছাদ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে একটি সফল ও দীর্ঘস্থায়ী অফ-গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেমের সাফল্যের বড় অংশটি নির্ভর করে এর শক্তি সংরক্ষণের মাধ্যম বা ব্যাটারির ওপর। সোলার প্যানেল দিনের বেলায় সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করলেও রাতে বা মেঘলা দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য ব্যাটারির বিকল্প নেই। তাই সোলার সিস্টেম কেনার আগে কোন ধরনের ব্যাটারি সবচেয়ে বেশি উপযোগী এবং টেকসই, সে সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি।

লিথিয়াম-আয়ন ব্যাটারি: আধুনিক প্রযুক্তির সেরা পছন্দ

বর্তমানে সোলার সিস্টেমের জন্য বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং সেরা মানের ব্যাটারি হিসেবে বিবেচিত হয় লিথিয়াম-আয়ন (Lithium-ion) ব্যাটারি। স্মার্টফোন বা ইলেকট্রিক গাড়ির মতো আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত এই ব্যাটারিগুলোর স্থায়িত্ব ও কার্যক্ষমতা অন্যান্য সব বিকল্পের তুলনায় অনেক বেশি। সাধারণত একটি ভালো মানের লিথিয়াম-আয়ন ব্যাটারি অনায়াসে ১০ থেকে ১৫ বছর বা তার বেশি সময় ধরে দিব্যি টিকে থাকে। এই ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হলো, এতে কোনো ধরনের নিয়মিত রক্ষণাবেক্ষণের বা মেইনটেন্যান্সের ঝামেলা পোহাতে হয় না। এ ছাড়া এই ব্যাটারির ‘ডেপথ অফ ডিসচার্জ’ বা ক্ষমতা ব্যবহারের মাত্রা প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এর পুরো ক্ষমতা প্রায় পুরোপুরি ব্যবহার করা সম্ভব। পাশাপাশি এগুলি আকারে ছোট, ওজনে হালকা এবং দ্রুত চার্জ হতে পারে। তবে এর প্রাথমিক খরচ বা দাম সাধারণ ব্যাটারির তুলনায় অনেকটাই বেশি হয়।

লেড-অ্যাসিড ব্যাটারি: সাশ্রয়ী কিন্তু রক্ষণাবেক্ষণ সাপেক্ষ

বহু বছর ধরে প্রচলিত থাকা লেড-অ্যাসিড (Lead-acid) ব্যাটারি এখনো অনেক সোলার ব্যবহারকারীর কাছে প্রথম পছন্দ, বিশেষ করে কম খরচে সোলার সেটআপ করতে চাইলে। এই ব্যাটারিগুলো সস্তা হওয়ায় প্রাথমিক বাজেট খুব একটা বেশি হয় না। তবে এর আয়ুষ্কাল বেশ কম, যা সাধারণত ৩ থেকে ৪ বছরের বেশি টেকে না। এছাড়া লেড-অ্যাসিড ব্যাটারির জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। এর ভেতরে নিয়মিত পাতিত জল বা ডিস্টিল ওয়াটার চেক করতে হয় এবং অ্যাসিড লিকেজের ঝুঁকি এড়াতে পর্যাপ্ত খোলামেলা বা বায়ুচলাচলযুক্ত জায়গায় এটি স্থাপন করতে হয়। এর ডিসচার্জ ক্ষমতাও তুলনামূলক কম, অর্থাৎ সম্পূর্ণ চার্জ শেষ করা যায় না।

সোলার জেল ব্যাটারি: ভারসাম্যপূর্ণ একটি বিকল্প

লিথিয়াম-আয়ন এবং সাধারণ লেড-অ্যাসিড ব্যাটারির ঠিক মাঝামাঝি অবস্থানে রয়েছে সোলার জেল (Gel) ব্যাটারি। এই ধরনের ব্যাটারিতে তরল ইলেক্ট্রোলাইটের পরিবর্তে বিশেষ জেল প্রযুক্তি ব্যবহার করা হয়। সোলার জেল ব্যাটারির সাধারণ আয়ুষ্কাল প্রায় ৬ থেকে ৮ বছর পর্যন্ত হয়ে থাকে। এই ব্যাটারির অন্যতম বড় সুবিধা হলো এটি সিল করা থাকে, ফলে এতে জল শুকিয়ে যাওয়ার বা অ্যাসিড লিক হওয়ার কোনো ঝুঁকি থাকে না। এছাড়া লেড-অ্যাসিডের তুলনায় এর রক্ষণাবেক্ষণ অনেক কম লাগে এবং এর স্থায়িত্বও কিছুটা বেশি।

আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো?

সোলার সিস্টেমের জন্য কোন ব্যাটারিটি উপযুক্ত হবে, তা মূলত নির্ভর করে আপনার বাজেট এবং প্রয়োজনের ওপর। আপনার যদি প্রাথমিক বাজেট ভালো থাকে এবং দীর্ঘমেয়াদে কোনো ঝামেলা ছাড়াই ১০ থেকে ১৫ বছর নিরবচ্ছিন্ন ব্যাকআপ চান, তবে চোখ বন্ধ করে লিথিয়াম-আয়ন ব্যাটারি বেছে নেওয়ােই বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে, বাজেট যদি সীমিত হয় এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করার মানসিকতা থাকে, তবে ঐতিহ্যবাহী লেড-অ্যাসিড কিংবা সোলার জেল ব্যাটারি দিয়েও কাজ চালিয়ে নেওয়া সম্ভব।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর