শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

BCS
বিসিএস। ফাইল ছবি

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে প্রায় তিন হাজার পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

বুধবার (৫ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


পিএসসি কর্মকর্তারা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগে প্রায় ২ হাজার ৮০০ পদে নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। তার মধ্যে ১ হাজার ৭০০-এর বেশি ক্যাডার পদ। আর বাকি এক হাজার নন-ক্যাডার। তবে নন-ক্যাডার পদ বাড়তে পারে।

বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে তা স্পষ্ট করে জানাতে পারেননি পিএসসির ক্যাডার শাখার কর্মকর্তারা। 

তারা জানান, চলতি সপ্তাহে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছিল। সেটা সম্ভব না হওয়ায় আগামী সপ্তাহ, অর্থাৎ ১৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবেদন নেওয়া হবে।

এদিকে, বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বরসহ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনেছে পিএসসি। 


বিজ্ঞাপন


২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে করা হয় ৫০ টাকা।

এছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।

এএসএল/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর