বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিক্ষকদের জন্য আলাদা মর্যাদাপূর্ণ বেতন কাঠামোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

শিক্ষকদের জন্য আলাদা মর্যাদাপূর্ণ বেতন কাঠামোর প্রস্তাব
টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

টেকসই শিক্ষার মানোন্নয়ন ও মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক, আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি।

নবগঠিত পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এ সংক্রান্ত লিখিত প্রস্তাবনা জমা দেন সংগঠনটির নেতারা।

প্রস্তাবনায় বলা হয়, সরকারি চাকরির বিদ্যমান বেতন গ্রেড পুনর্বিন্যাস করে ২০টির পরিবর্তে ১৫টি গ্রেডে আনা উচিত। একই সঙ্গে সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, দুটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ নির্ধারণ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়।

লিখিত প্রস্তাবে আরও বলা হয়েছে, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ বা সর্বনিম্ন ৫ হাজার টাকা করা এবং অবসরোত্তর সুবিধা আরও বাড়িয়ে বিদ্যমান পেনশন ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর