বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করার দাবি  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করার দাবি  
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন।

বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ২১টি দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। এতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

এছাড়া শিক্ষা, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবির যৌক্তিকতা তুলে ধরে সংগঠনটি। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও রেশন পদ্ধতি চালু করার দাবি জানানো হয়

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। 

তিনি বলেন, ২০১৫ সালের বৈষম্যযুক্ত অষ্টম পে-স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ও সাতটি দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন ও স্মরকলিপি দিয়েছেন।

সেলিম মিয়া আরও বলেন, বেতন কমিশনের কাছে আমাদের দাবি, দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ এবং ছয় সদস্যের পরিবারের জীবনযাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে। 

পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে নবম পে-স্কেলের জন্য প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের কাছে ২১টি প্রস্তাবনা উপস্থাপন করেন আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতারা।

এএসএল/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর