শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

শান্তিপূর্ণভাবে শেষ রাকসুর ভোটগ্রহণ, গণনার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

R
ভোট দিতে একটি কেন্দ্রের সামনে রাবি শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ছবি- ঢাকা মেইল

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনার প্রস্তুতি।


বিজ্ঞাপন


এর আগে সকাল ৯টায় শুরু হয় রাকসুর ভোটগ্রহণ। বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। 

R2
ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার নিচ্ছেন ছাত্রদলের এজিএস প্রার্থী। ছবি- ঢাকা মেইল 

ভোটকে কেন্দ্র করে রাবি ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ। ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হলে স্থাপন করা ভোটকেন্দ্রে শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীরা সারাদিন ব্যস্ত সময় কাটান। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন করতে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি মোড়, ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, রয়েছেন এখনো।


বিজ্ঞাপন


R3
ভোট দিতে একটি কেন্দ্রের সামনে রাবি শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ছবি- ঢাকা মেইল

দীর্ঘদিন পর রাকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেক শিক্ষার্থী জানান, এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা পুনরায় ফিরে এসেছে।

তবে নির্বাচনকে ঘিরে বিচ্ছিন্ন কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। ছাত্রশিবির ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। 

উভয় পক্ষ দাবি করেছে, ভোটগ্রহণে নানা অনিয়ম ঘটেছে এবং কিছু হলে তাদের প্রতিনিধিদের বাধার মুখে পড়তে হয়েছে। কিন্তু কোনো প্যানেলই এখনো নির্বাচন বর্জনের ঘোষণা দেয়নি।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর