রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবিতে পচা মুরগির হালিমকাণ্ড: এবার চলছে গোপনে বিক্রি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে পচা মুরগির হালিমকাণ্ড: এবার চলছে গোপনে বিক্রি
ঢাবিতে পচা মুরগির হালিমকাণ্ড: এবার চলছে গোপনে বিক্রি 

পচা মাংসের হালিম বিক্রির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে জাকিরের দোকান বন্ধ করে দেওয়া হলেও সেই দোকানের বাইরে এখনো ব্যবসা চলছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই চিত্র দেখা গেছে। 

দোকানের কাছে গিয়ে দেখা যায়, থরে থরে সাজানো আছে অনেকগুলো খাবার প্যাকেট। দোকান বন্ধ থাকার পরেও, বন্ধ শাটারের পাশেই অনেকগুলো পলিথিনে চলছে খাবার পার্সেলের কাজ। তার পাশেই দোকানের বেঞ্চে বসে খাবার খাচ্ছেন সেই দোকানেরই কয়েকজন কর্মচারী। এ সময় দোকানের ফ্রিজও চালু অবস্থায় দেখা গেছে।  

 

দোকানের পাশে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের জন্যই খাবারগুলো নেওয়া। গতকাল মঙ্গলবার আমাদের বড় ভাইয়েরা খাবারগুলো অর্ডার দিয়েছিলো। তাই আজকে এসে আমরা খাবারগুলো নিয়ে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফা ঢাকা মেইলকে জানান, মঙ্গলবার অভিযোগের পরে আমরা দোকান বন্ধ করে দিয়েছিলাম এবং খাবারগুলো পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়েছি। ইতোমধ্যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এস্টেট ম্যানেজার জানান, দোকান বন্ধ থাকার পরেও তাদের এই ধরনের কাজ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তারা কোনোভাবেই এই কাজ করতে পারেন না। এই কাজের ফলে তাদের সঙ্গে  বিশ্ববিদ্যালয়ের চুক্তি বাতিল হতে পারে। 

আইএসএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর