সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, চলবে সোমবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, চলবে সোমবার পর্যন্ত
ফাইল ছবি।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শেষবারের মতো আবেদন শুরু হয়েছে। যা চলবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত। আবেদনের ফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের পর চতুর্থ ধাপের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া চলবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। 

কলেজে ভর্তি হতে হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে। এরপর আর কলেজে ভর্তির কোনো সুযোগ থাকবে না।

 শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তির ওয়েবসাইটের www.xiclassadmission.gov.bd পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। 

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

এএসএল/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর