শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রাকসু নির্বাচনে ১৪ জনের প্রার্থিতা প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

RUCSU
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। (ফাইল ছবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরই সঙ্গে শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


প্রত্যাহারকৃত প্রার্থীদের মধ্যে ভিপি পদে দুজন, জিএস একজন, ক্রীড়া সম্পাদক একজন, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক একজন, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দুজন, নারী বিষয়ক সম্পাদক একজন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক একজন, বিতর্ক সম্পাদক একজন, কার্যনির্বাহী সদস্য একজন এবং সিনেটে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘আজ শনিবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। ইতোমধ্যে সেই সময় শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১১ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে তিনজনসহ মোট ১৪ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামীকাল রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।‘

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি সম্পর্কে নজরুল ইসলাম বলেন, ‘আমাদের ইতোমধ্যে সব কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে। তো এই ধরনের দাবি কতটা যৌক্তিক সেটা বোঝাই যাচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা মেনে নিয়ে তারা কী অবস্থায় পড়েছে সেইটাও আমরা দেখেছি। তারপরেও যদি সেইটা নিয়ে কোনো আবেদন বা দাবি আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা বিবেচনা করবো।'

সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী আগামীকাল রোববার প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর