শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২৭ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২৭ সেপ্টেম্বর 

শিক্ষার্থীদের মাঝে আবৃত্তি ও উচ্চারণ সচেতনতা বৃদ্ধি এবং চর্চার উদ্দেশ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরো দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ সেপ্টম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় । 

সংগঠনটি জানায়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও শিক্ষাবিদরা। প্রতিযোগিতার জন্য নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫।

সংগঠনের সাধারণ সম্পাদক শিউলী আক্তার বলেন, “দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত আছে, তারই ধারাবাহিকতায় এই আয়োজন। এখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবৃত্তি চর্চায় নতুন প্রেরণা জোগাবে বলে আমার প্রত্যাশা।”

সভাপতি আতিক মেসবাহ্ লগ্ন বলেন, “বিগত সময়ে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের সংগঠন জবিআস ভাষাগত সমস্যার সমাধানকেন্দ্রে পরিণত হয়েছে। তারই  ধারাবাহিকতায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। সবার উপস্থিতি ও সহযোগিতা আমাদের শক্তি যোগাবে। প্রতি বছর দেশবরেণ্য আবৃত্তিশিল্পীদের নিয়ে আমরা আবৃত্তি উৎসব পালন করি। আমাদের প্রতিটি আয়োজনই স্বকীয়তা বজায় রেখে সারা দেশে ইতিবাচক সাড়া ফেলছে।”

২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ নিয়মিত সাহিত্যপাঠ, উচ্চারণ অনুশীলন ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করে আসছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় এবং প্রভাবশালী সাংগঠনিক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। 

এলবি/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর