সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২০

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৪:২৭ এএম

শেয়ার করুন:

CU
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময়ের একটি চিত্র।

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত চবির ২ নম্বর গেট এলাকায় এ সংঘর্ষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের ঘটনার পর এ পরিস্থিতি দেখা দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


বিজ্ঞাপন


তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ান তাকে মারধর করেন। 

এ সময় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা ইট–পাটকেল মারা শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তিনি বলেন, ‘আমি প্রতিদিন সময় মতো বাসায় আসি। আজকেও দেরি করিনি। ১২টার মধ্যে চলে আসি। দারোয়ানকে দরজা খুলতে বললে তিনি খুলছিলেন না। পরে জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় কথা বলেন। আমি জবাব দিতে গেলে হঠাৎ আমার গলায় চড় মারেন। সঙ্গে সঙ্গে আমার রুমমেটরা নামলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন। আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট ও আশপাশের স্থানীয়রা এগিয়ে আসেন।’

এ ঘটনা শোনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার নিরাপত্তা কর্মী ও পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত এলাকার পরিস্থিতি শান্ত আছে।


বিজ্ঞাপন


এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর