সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গ্রিন ইউনিভার্সিটির নতুন লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

গ্রিন ইউনিভার্সিটির নতুন লোগো উন্মোচন

সময় ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নতুন লোগো উন্মোচন করেছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই লোগো উন্মোচন করা হয়। এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ- উপাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ব্যবহৃত পুরনো লোগোতে কিছু জটিলতা ও সীমাবদ্ধতা থাকায় সম্প্রতি এই পরিবর্তনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়টি। সৃষ্টিশীলতা, প্রাসঙ্গিকতা এবং প্রযুক্তিগত উপযোগিতা সামনে রেখে রঙ, গাছের প্রতীক, আনুষ্ঠানিক টাইপোগ্রাফি এবং ভারসাম্যপূর্ণ নকশার সমন্বয়ে লোগোটি তৈরি করা হয়েছে অনুষ্ঠানে বলা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, লোগো একটি প্রতিষ্ঠানের আত্মপরিচয়। এটি শুধু একটি চিহ্ন কিংবা প্রতীক নয়, লোগো এমন একটি বার্তা; যার মধ্যে একটি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, আদর্শ, মূল্যবোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন বিদ্যমান। গ্রিন ইউনিভার্সিটির পথচলায় নতুন এই লোগো প্রতিষ্ঠানকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

gub1

এদিকে, একইদিনে বিশ্বখ্যাত ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে’ দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অবস্থানের বিষয়টি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে তোলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাউদ্দিন (অব.) প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর