রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

পর্দা করা শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে ‘বিশেষ ব্যবস্থা’ নার্সিং কলেজের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১১:৫৭ পিএম

শেয়ার করুন:

পর্দা করা শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে ‘বিশেষ ব্যবস্থা’ নার্সিং কলেজের

হিজাব ও নেকাব পরিধেয় ছাত্রীদের পরিচয় শনাক্তে ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা নার্সিং কলেজ।

সোমবার (২৩ জুন) কলেজে অধ্যক্ষ রেহেনা খানম স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ঢাকা নার্সিং কলেজের অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারণে হিজাব অথবা নিকাব পরিধান করে ক্লাস ও পেশাগত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে।’

নোটিশে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, তাদের চেহারা শনাক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিলে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নারী শিক্ষক দ্বারা আলাদা কক্ষে চেহারা শনাক্ত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

বিষয়টি অতীব জরুরি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর