রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল গ্রিন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

G
গ্রিন ইউনিভার্সিটি।

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে। মর্যাদাপূর্ণ এই র‌্যাঙ্কিংয়ে দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং আন্তর্জাতিক তালিকায় ১৩০টি দেশের ২ হাজার ৫২৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬০১-৮০০তম ক্যাটাগরিতে স্থান পেয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।

বুধবার (১৮ জুন) সকালে টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, কর্মকাণ্ড, উদ্ভাবন ও সফলতার ভিত্তিতে প্রতি বছর আন্তর্জাতিক এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


এসডিজির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সামগ্রিকভাবে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান ছাড়াও এসডিজি-৭ (সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি) ক্যাটাগরিতে বিশ্বব্যাপী ১ হাজার ১৮১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮৬তম অবস্থানে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি। এছাড়া ২০২৫ সালের ‘এসডিজি অ্যানুয়াল রিপোর্ট– ভলিউম ১’-এর জন্য পূর্ণ ১০০ শতাংশ স্কোর অর্জন করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন: গ্রিন ইউনিভার্সিটির ভর্তি উৎসব ২১ জুন পর্যন্ত চলবে

জানা যায়, মোট ১৭টি ক্যাটাগরির ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিংটি প্রস্তুত করা হয়। এর মধ্যে রয়েছে– নো পোভার্টি; জিরো হাঙ্গার; গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং; কোয়ালিটি এডুকেশন; জেন্ডার ইকুয়ালিটি; ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন; অব ডল অ্যান্ড ক্লিন এনার্জি; ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ; ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার; রিকোয়ার্ড ইনেকুয়ালিটিস; সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস প্রভৃতি। এবারের তালিকায় এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়। এরপরেই আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি।

এদিকে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ এমন অবস্থানের কারণে গ্রিন ইউনিভার্সিটি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ দেশের দ্বিতীয় সেরা অবস্থান অর্জন গ্রিন ইউনিভার্সিটি পরিবারের জন্য একটি গৌরবের মুহূর্ত। এই স্বীকৃতি আমাদের টেকসই উন্নয়ন, গুণগত শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহাযোগিতায় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে গ্রিন ইউনিভার্সিটি আরও এগিয়ে যাবে।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর