শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শপথ বাক্যে যা যা বলতে হবে শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

S
স্কুলে পিটিআইয়ের সময় শপথ পাঠ করছে শিক্ষার্থীরা। ফাইল ছবি

সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে নতুন শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আদেশে বলা হয়, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি শপথ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো।

নতুন শপথ বাক্যে শিক্ষার্থীদের যা বলতে হবে

আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না।

 হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি।


বিজ্ঞাপন


আগের শপথ বাক্যে যা ছিল 

আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

 এএসএল/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর