বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

মির্জাপুর ক্যাডেট কলেজের ১৪তম পুনর্মিলনীতে সেনাবাহিনী প্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

মির্জাপুর ক্যাডেট কলেজের ১৪তম পুনর্মিলনীতে সেনাবাহিনী প্রধান

মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘মির্জাপুর এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন’ এর তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনী উদযাপন করা হচ্ছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পুনর্মিলনীর দ্বিতীয় দিন জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধান অতিথি মির্জাপুর ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; কলেজের অধ্যক্ষ; সভাপতি ‘মির্জাপুর এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন’ ও অভ্যাগত অতিথিবৃন্দ।

Arr

এরপর সেনাবাহিনী প্রধান ‘মির্জাপুর এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন’ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। অতঃপর প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাদেরকে দেশের সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর