সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলায় ৩৩ জনের নামে মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম

শেয়ার করুন:

বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলায় ৩৩ জনের নামে মামলা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাংবাদিক-সমন্বয়কদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হামলা চালিয়ে সমন্বয়কসহ ৫ জনকে আহত করার ঘটনায় ৩৩ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

এই বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

IMG_20250125_164224_943

তিনি আরও জানান, মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বশেমুরবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় সাংবাদিক সমন্বয়কসহ আহত ৪

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় ২ সমন্বয়কসহ ৫ জন আহত হন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর