বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

তিতুমীর কলেজের প্রধান ফটকে লেখা বিশ্ববিদ্যালয়!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

তিতুমীর কলেজের প্রধান ফটকে লেখা বিশ্ববিদ্যালয়!

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজের প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা একটি ব্যানার টাঙিয়ে তারা তাদের দাবির প্রতি জোর দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭টি সরকারি কলেজের মধ্যে অন্যতম সরকারি তিতুমীর কলেজ। দীর্ঘদিন ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তবে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাদের কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তুলেছেন।

শিক্ষার্থীরা একাধিকবার সড়ক ও রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন তাদের এই দাবির পক্ষে। গত ৩ ডিসেম্বর, শিক্ষামন্ত্রণালয় একটি ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে, যাতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব কি না, তা যাচাই করা হবে।

এইউ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর