সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে আবু সাঈদের অপসারণ চান আলেমরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে আবু সাঈদের অপসারণ চান আলেমরা

সরকার পাঠ্যপুস্তক পরিমার্জনে যে কমিটি করেছে সেখানে স্থান পাওয়া আবু সাঈদকে ‘মহানবীর কটূক্তিকারী’ বলে আখ্যায়িত করে তার অপসারণ দাবি করেছেন আলেমরা। এই কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে আলেম প্রতিনিধি নিযুক্তির দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আলেমরা এই দাবি জানান। হাদিস অস্বীকারকারী আবু সাঈদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে অপসারণ ও আলেম প্রতিনিধি নিযুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ কাসেমী এবং ফরিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন হেমায়েত উল্লাহ কাসেমী।

আরও পড়ুন

পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলামবিদ্বেষীদের অপসারণ দাবিতে মানববন্ধন

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার। আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফি, মুফতি লুতফুর রহমান ফারায়েজি, মুফতি ইসমাঈল সিরাজি, মাওলানা ইউনুস ঢালী, মুফতি কেফায়েত উল্লাহ কাশফি, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা আবু মুহাম্মাদ রহমানি, মুফতি উমর ফারুক ইবরাহিমি প্রমুখ।

Abu1

রেজাউল কারীম আবরার বলেন, ‘অবিলম্বে আবু সাঈদ খানকে  পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে বাদ দিতে হবে। তাকে কারা কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আবু সাঈদ খানরা বই পরিমার্জন এবং সংশোধন  করে ফেললে ছাপানোর পূর্বে ধর্ম মন্ত্রণালয় থেকে অবশ্যই রিভিউ করাতে হবে। দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক ঢাকায় এনসিটিবি কার্যালয় ঘেরাও করা হবে।’

আরও পড়ুন

পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে অন্তত দুজন আলেমের অন্তর্ভুক্তি চায় জামায়াত

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নানা জায়গার মতো শিক্ষা বিভাগে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে হাদিস অস্বীকারকারী এবং মহানবীকে কটূক্তিকারী আবু সাঈদ খান নামে একজনকে। এছাড়া তিনি আওয়ামী ফ্যাসিবাদের পা চাটা গোলাম। এমন একজন লোককে ইসলাম শিক্ষা বইয়ের সম্পাদনার দায়িত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার মূলত বাংলাদেশের মুসলমানদের সঙ্গে তামাশা করছে।’

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর