সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় নারীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় নারীর মৃত্যু

ইজিবাইক থেকে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসের চাকায় পিষ্ট হয়ে ফজিলাতুন্নেছা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।

তিনি কুমিল্লার বলরামপুরের মৃত জামাল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় নিহতের পরিবারকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১ লাখ টাকা ক্ষতিপূরণ  দিবে বলে জানা গেছে।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে কোটবাড়ি বিশ্বরোড নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, অটো আর বাস দুটোই বিপরীতমুখী ছিল। অটোতে চারজন মহিলা ছিলেন। তারা রেশন নিয়ে চাঙ্গীনি থেকে আসছিলেন। আর বাস শহর থেকে আসছিলেন। অটোর ড্রাইভার বাসকে দেখে টার্ন করতেই মহিলা অটো থেকে ছিঁটকে পড়ে যান। আর বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ওই নারী মারা যান। এখানে দুটো মোড় ও কাউন্সিলরের বাগান থাকার কারণে ড্রাইভার সামনে দেখতে পায় না। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

received_2701743083320154

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক  মোরশেদ আলম বলেন, নিহত পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কোনো মামলা করবেন না। তারা সমঝোতা করতে চাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, সকালে  কৃষ্ণচূড়া (১১০০২৫) শিক্ষার্থীদের নিয়ে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়। আর নন্দনপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় নিহত পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তাদের পাশে থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর