বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদকে বাঁচানো গেল না

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদকে বাঁচানো গেল না
মো. ইকরামুল হক সাজিদ। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকরামুল হক সাজিদ মারা গেছেন। 

বুধবার (১৪ আগস্ট) বেলা সোয়া ২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সাজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলায়। 


বিজ্ঞাপন


জানা যায়, সাজিদ গত ৪ আগস্ট মিরপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। টানা ১০ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে অবশেষে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

সাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার দিয়ে সাজিদকে বাঁচাতে তার সহপাঠী এবং শিক্ষকরা মানবিক আবেদন জানিয়ে ফান্ডও গঠন করেছিলেন। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে সব চেষ্টাকে ব্যর্থ করে তিনি চলে গেলেন। কোটা আন্দোলনের শহীদদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর