শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব সব কলেজ বন্ধ ঘোষণা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়।

এছাড়া আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৫ জুলাই) থেকে এই আন্দোলন সহিংস রূপ নিয়েছে। সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটছে দেশের বিভিন্ন স্থানে। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ শিক্ষার্থী। 

জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর