জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ’ বৈষম্যমূলক সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেন।
মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ’ অর্থমন্ত্রণালয়ের জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেন। সকাল নয়টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে বিকেল পাঁচটা পযর্ন্ত।
বিজ্ঞাপন
কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হুমায়ুন কবির চলমান প্রতিবাদ সভার সাথে সংহতি, তীব্র প্রতিবাদ ও একাত্মতা পোষণ করে বলেন, আমলাতন্ত্রে ডুবে থাকা দেশে আমলারা যেহেতু ক্ষমতার কাছাকাছি থাকেন, তারা ভুল বুঝিয়ে এটি করে থাকতে পারেন। এই বৈষম্যমূলক স্কিম বাতিল না হওয়া পযর্ন্ত এই ধরনের আন্দোলন, প্রতিবাদ চলতে থাকা উচিৎ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শুরুতে সর্বজনীন পেনশন স্কিম বেসরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য প্রণয়ন করা হলেও অর্থমন্ত্রণালয়ের একটি কুচক্রীমহলের চক্রান্তের ফলে আজ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ প্রত্যয় স্কিম এর অন্তর্ভুক্ত হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারিদের মধ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহকে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক দেশে দুই নীতি ও বৈষম্যমূলক প্রত্যয় স্কিমের তীব্র সমালোচনা করে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন,আগামী ৭ জুলাই এর মধ্যে বতর্মান প্রজ্ঞাপন বাতিল না করলে আন্ত: বিশ্ববিদ্যালয় ফেডারেশনের নির্দেশনায় নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এবং আন্দোলনকে আরও বেগবান করার হুশিয়ারি দেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




