শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ফিলিস্তিনি ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনি ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি
ফাইল ছবি

ফিলিস্তিনের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপের মাধমে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইরা মাদানের সঙ্গে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের অনুরোধে এই সিদ্ধান্ত হয়।


বিজ্ঞাপন


গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল এফেয়ার্স কমিটির সভায় ফিলিস্তিনি ৫০ মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। পরে গতকাল শুক্রবার (৩ মে) আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভায় ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে অর্ধশত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আইআইইউসিতে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

৪০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াবে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

নির্যাতিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ার সুযোগ করে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সব শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধাসহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর