মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাবিতে গণ-ইফতার ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ০৯:০১ এএম

শেয়ার করুন:

ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাবিতে গণ-ইফতার ঘোষণা
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার গণইফতারের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই গণ-ইফতার কর্মসূচির ঘোষণা দেয় তারা। এছাড়া এই কর্মসূচিতে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিও থাকবে বলে জানানো হয়।  

আরও পড়ুন
শাবিপ্রবি হল থেকে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে একদল শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে তারা ‘আহলান সাহলান-মাহে রমজান’, ‘সাওম সালাত ইফতার-মুসলমানদের অধিকার’, ‘ক্যাম্পাসগুলোতে কনসার্ট হলে-ইফতার পার্টিও হতে হবে’, ‘ক্যাম্পাসে কনসার্ট হলে-সমস্যা কি ইফতার হলে’, ‘রমজান ইফতার-অধিকার অধিকার’,— ইত্যাদি স্লোগান দেন।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর